সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র দেওয়ার অভিযোগফ্রান্সের তুলুস শহরে গত বছর সাত ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত মোহাম্মদ মেরাহেক অস্ত্র সরবরাহের অভিযোগ আনা হয়েছে এক যুবকের বিরুদ্ধে। ফেথা মালকি নামের ওই যুবককে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। তিনি আগে ছোটখাটো বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চোরাই ও অবৈধ অস্ত্র বহনে জড়িত থাকার অভিযোগে এখন তাঁর বিরুদ্ধে জামিনের অযোগ্য আটকাদেশ হয়েছে। এএফপি।টোকিওতে বিক্ষোভজাপানের রাজধানী টোকিওতে পারমাণবিক জ্বালানির বিরুদ্ধে গতকাল রোববার বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। দেশটিতে ২০১১ সালে সুনামিতে বিপর্যস্ত ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলো আবার চালুর ব্যাপার বিবেচনা করা হবে বলে প্রধানমন্ত্রী শিনজো আবে সম্প্রতি ঘোষণা দেন। এর প্রতিবাদে টোকিওর একটি পার্কে গতকালের বিক্ষোভে প্রায় সাড়ে সাত হাজার মানুষ যোগ দেয়। এ ছাড়া ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের সদর দপ্তরের সামনেও বিক্ষোভ হয়েছে। ফুকুশিমা বিপর্যয়ের পর সেখানকার ৫০টি চুল্লি বন্ধ করে দেওয়া হলেও পরে দুটি আবার চালু করা হয়। এএফপি। যাবেন না মুগাবেজিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের চাপে তাঁর অবসরে যাওয়ার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। ৮৯ বছর বয়সী মুগাবে জাপানে এক সাক্ষাৎকারে গতকাল রোববার বলেন, তিনি অবসরের কথা ভেবেছেন। তবে ব্রিটিশদের চাপে জিম্বাবুয়েতে সরকার পরিবর্তন হবে না। দেশের জনগণই তাঁকে প্রয়োজনে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। যুক্তরাজ্যের কাছ থেকে জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে মুগাবে নিরবচ্ছিন্নভাবে শাসনক্ষমতায় রয়েছেন। এএফপি।অস্ত্র নিয়ন্ত্রণে আইনফিলিপাইনে অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো আইনটি অনুমোদন করেছেন। সরকারের একজন মুখপাত্র গতকাল রোববার এ খবর জানান। নতুন এই আইনের ফলে আগ্নেয়াস্ত্র কিনতে আগ্রহী ব্যক্তিদের এখন থেকে মাদক ও মনস্তত্ত্ব-বিষয়ক পরীক্ষার ছাড়পত্র পেতে হবে। এ ছাড়া তাদের আয় ও কর পরিশোধের বৈধ প্রমাণ দেখাতে হবে। দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চলতি বছর গুলিতে নিহত হন। তাই সরকার অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে উদ্যোগী হয়। এএফপি।