সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আত্মহত্যার চেষ্টাতাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন শুই-বিয়ান কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন। আইন মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে গত রোববার রাতে চেন তোয়ালে দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারাদণ্ডের প্রতিবাদে তিনি এ কাজ করেন। ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত প্রেসিডেন্ট থাকা চেন দুর্নীতির দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। রয়টার্স। ব্লগারদের প্রতিবাদ বিতর্কিত ইন্টারনেট-বিষয়ক আইনের প্রতিবাদে সিঙ্গাপুরের ব্লগারদের সংগঠন ‘ফ্রি মাই ইন্টারনেট’ আগামী শনিবার সমাবেশ করবে। নগর রাষ্ট্রটির শীর্ষস্থানীয় ৩৪ ব্লগারের ওই সংগঠনটি প্রতিবাদ হিসেবে তাঁদের ওয়েবসাইটের হোমপেজ (শুরুর পাতা) আগামী বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার জন্য কালো রঙের করে রাখবে। সিঙ্গাপুরের নতুন এক আইনের আওতায় সংবাদভিত্তিক সব ওয়েবসাইটকে তথ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। এএফপি।আইনপ্রণেতা হত্যাপাকিস্তানে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একজন প্রাদেশিক আইনপ্রণেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ফরিদ খান নামের ওই আইনপ্রণেতাকে গতকাল সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গোলযোগপূর্ণ হাঙ্গু এলাকায় হত্যা করা হয়। পুলিশ বলেছে, হাঙ্গুর সিঙ্গাইর এলাকায় নিজের বাড়ির সামনে ফরিদ খানের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় তাঁর গাড়িচালক ও দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। ফরিদ খান গত নির্বাচনে হাঙ্গু-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরে তিনি পিটিআইতে যোগ দেন। ডন।আলোড়িত জোলিহলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি স্তন ক্যানসারের বড় অস্ত্রোপচারের পর ভক্তদের ব্যাপক সহমর্মিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জোলি বলেছেন, ‘এতে আমি গভীরভাবে আলোড়িত।’ ৩৭ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি গত রোববার লন্ডনে তাঁর বাগদত্তা ব্র্যাড পিট অভিনীত ওয়ার্ল্ড ওয়ার-জেড চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে এ কথা বলেন। জোলি বলেন, ‘এখন নারীর এ স্বাস্থ্যসমস্যা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এতে আমি খুব খুশি।’ বিবিসি।