সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে চড় মারায় স্ত্রীকে চড় মারায় এক সৌদি যুবকের দোররা ও কারাবাসের শাস্তি হয়েছে। রক্ষণশীল মুসলিম দেশটিতে এ ধরনের ঘটনা বিরল। কাতিফ জেলার সাফওয়া শহরের একটি আদালত ওই ব্যক্তিকে ৩০ ঘা দোররা এবং ১০ দিনের কারাদণ্ড দিয়েছে বলে গতকাল বুধবার স্থানীয় একটি সংবাদপত্র জানায়। বিচারক দোররা মারার সময় স্ত্রীকে উপস্থিত থাকার অনুমতি দেন। একই সঙ্গে স্বামীকে আদেশ দেন স্ত্রীর সঙ্গে যথাযথ আচরণের ব্যাপারে একটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী তাঁর স্ত্রীকে চড় মেরেছিলেন। এএফপিতৃণমূল প্রার্থীর জয়ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। ২ জুন ভোট হওয়ার পর গতকাল বুধবার ফল ঘোষণা হয়। তবে এই নির্বাচনে বাম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের ভোট বেড়েছে। তৃণমূলের প্রার্থী জিতেছেন ২৬ হাজার ৯৬৫ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন চার লাখ ২৬ হাজার ২৭৩ ভোট আর বাম প্রার্থী পেয়েছেন তিন লাখ ৯৯ হাজার ২৫৮ ভোট। গত লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৩৭ হাজার ৩৯২ ভোটের ব্যবধানে। কলকাতা প্রতিনিধি