সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
‘হটলাইন’ আবার চালুআলোচনার প্রস্তাবে রাজি হওয়ার পরদিনই গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের ‘হটলাইন’ আবার চালু করেছে উত্তর কোরিয়া। গতকাল পিয়ংইয়ং জানায়, গত মার্চে বন্ধ করে দেওয়া ‘রেড ক্রস’ লাইন স্থানীয় সময় বেলা দুইটার দিকে আবারও খুলে দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে তৃতীয় দফা পারমাণবিক পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এর জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্চে সরকারি পর্যায়ে যোগাযোগের রেড ক্রস লাইন বন্ধ করে দেয় পিয়ংইয়ং। এএফপি ও বিবিসি।১৮ জনের প্রাণহানিভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস গভীর গিরিখাতে পড়ে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১৪ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হিমাচলের সিরমার জেলার সাংগ্রা তেহশিলে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। বাসটি পুন্ড্রধর এলাকা থেকে সোলান যাওয়ার পথে ৫০০ মিটার গভীর গিরিখাদে পড়ে যায়। টাইমস অব ইন্ডিয়া।