সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ন্যাটো সেনা নিহতআফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে গত রোববার চার ন্যাটো সেনা নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে এ ঘটনা ঘটে। ন্যাটোর মুখপাত্র হায়েদি ল্যাংভিক হ্যানসেন জানান, বিস্ফোরণে নরওয়ের চার সেনা নিহত হয়েছে। আফগানিস্তানে এটিই সর্বোচ্চ সংখ্যক নরওয়ের সেনা নিহত হওয়ার ঘটনা। দেশটিতে এ পর্যন্ত নরওয়ের নয়জন সেনা নিহত হয়েছে। ন্যাটো বাহিনীর অধীনে নরওয়ের পাঁচ শর মতো সেনা আফগানিস্তানে মোতায়েন রয়েছে। বিবিসি অনলাইন।চীনে ভূমিধসচীনের দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার ভূমিধসে কমপক্ষে ১৫০ জন মাটির নিচে চাপা পড়েছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দুর্গত লোকজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে সংস্থাটি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানাতে পারেনি। গত কয়েক দিনে চীনের পূর্ব, দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রায় সাত কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এএফপি।