সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কারজাইয়ের দাবিআফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর বন্দিশিবিরে আটক ৮০ জনের বেশি আফগান নাগরিককে দুই সপ্তাহের মধ্যে মুক্তি দিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রানগিন দাতফার স্পানতা গত শনিবার কাবুলের ব্রিটিশ দূতাবাসকে এ মর্মে একটি চিঠি দিয়েছেন। বিবিসি।অ্যাসিড মারার শাস্তি রাশিয়ার নামী বলশয় থিয়েটারের তারকা শিল্পী নিকোলাই সিস্কারিদেজের সঙ্গে চুক্তির সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প নির্দেশক সের্গেই ফিলিনকে অ্যাসিড ছুড়ে মারার অপরাধে বলশয়ের সঙ্গে তাঁর ২১ বছরব্যাপী সম্পর্কের অবসান হলো। সিস্কারিদেজ সোয়ান লেক নাটকে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এএফপি।প্রত্যাখ্যানতুরস্কের রাজধানী আঙ্কারায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে গতকাল রোববারও পুলিশের সংঘর্ষ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান আগাম নির্বাচনের দাবি নাকচ করেছেন। টানা বিক্ষোভের ১১তম দিনে ক্ষমতাসীন ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা এরদোয়ান গতকাল আদানা শহরে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আগামী স্থানীয় নির্বাচনে আপনারা ব্যালটের মাধ্যমে বিক্ষোভকারীদের উচিত শিক্ষা দেবেন।’ এএফপি ও বিবিসি। নিষিদ্ধ করবেফ্রান্সের বামপন্থী এক কর্মী হত্যায় জড়িত থাকার অপরাধে সে দেশের একটি কট্টর ডানপন্থী সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। গত শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শিগগিরই কট্টর ডানপন্থী রেভল্যুশনারি ন্যাশনালিস্ট ইয়ুথ (জেএনআর) সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। গত বুধবার প্যারিসে সংঘর্ষের সময় বামপন্থী কর্মী ক্লেমন্ত মেরিককে (১৮) পিটিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। থার্ডওয়ে নামে কট্টর ডানপন্থী আন্দোলনের জঙ্গি শাখা জেএনআর। বিবিসি।