সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুকলার মৃত্যুভারতের ছত্তিশগড় রাজ্যে গত মাসে মাওবাদীদের হামলায় আহত সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা ভি সি শুকলা (৮৪) গতকাল মঙ্গলবার মারা গেছেন। ওই হামলায় গুরুতর আহত হয়ে তিনি হরিয়ানা রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাওবাদী হামলায় ভি সি শুকলার শরীরে তিনটি গুলি লেগেছিল। গুলি বের করতে ছত্তিশগড়ের জগদলপুর হাসপাতালে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর হরিয়ানার মেডানটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মাত্র ২৮ বছর বয়সে লোকসভা নির্বাচনে জয়ী হন ভি সি শুকলা। পিটিআই।বিমান উদ্ধারদ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পর হিটলারের নাৎসি বাহিনীর ব্যবহূত একটি বোমারু বিমান সাগর থেকে গত সোমবার উদ্ধার করা হয়েছে। অ্যালুমিনিয়ামের তৈরি ১৬ মিটার লম্বা বিমানটির নাম ফ্লিগেন্ডে ব্লাইস্টিফট বা উড়ন্ত পেনসিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ইংল্যান্ডে বোমাবর্ষণ করতে গিয়ে জার্মান বিমানটি ব্রিটিশ বাহিনীর পাল্টা আক্রমণে ইংলিশ চ্যানেলে ডুবে যায়। লন্ডনের হেনডনে অবস্থিত বিমান বাহিনী জাদুঘরে এটি সংরক্ষণ করা হবে। হ্যানোভার (জার্মানি) প্রতিনিধি।