সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
রিঙ্গো স্টারকে নিয়েযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গ্র্যামি জাদুঘরে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘রিঙ্গো: পিস অ্যান্ড লাভ’ শীর্ষক এক প্রদর্শনী। এতে প্রদর্শিত হচ্ছে সাবেক বিটলস তারকা রিঙ্গো স্টারের স্মরণীয় কিছু মুহূর্তের ছবি, গানের অ্যালবাম ও তাঁর ব্যবহূত কিছু জিনিস। উৎসবের বিশেষ আকর্ষণ হলো বিটলসের হয়ে ‘দ্য এড সুলিভান শো’তে রিঙ্গো স্টারের ব্যবহার করা ড্রামস এবং বিটলসের ‘সেজট. পিপার’ অ্যালবামে তাঁর পরিহিত পোশাক। রয়টার্স।রেকর্ডসংখ্যকভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তিন স্তরের পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্বে রেকর্ডসংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রথম পর্বে যে নয়টি জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে, সেখানে বিভিন্ন দলের পাঁচ হাজার ২৫৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার পর্ব শেষ হওয়ার পরে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকারি দলবাধা দেওয়ায় বহু জায়গায় প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। কলকাতা প্রতিনিধি।২৬ বছর কারাদণ্ডমিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতায় যুক্ত থাকার অপরাধে গত মঙ্গলবার এক মুসলমানকে ২৬ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। মামলার বরাত দিয়ে পুলিশ বলেছে, ওই ব্যক্তি এক বৌদ্ধ নারীকে হামলা করলে গত মাসে নতুন করে দাঙ্গা শুরু হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ও পরিচয় জানানো হয়নি। মামলায় বলা হয়েছে, গত মাসে ওই ব্যক্তি এক পেট্রল বিক্রেতা বৌদ্ধ ধর্মাবলম্বী নারীর ওপর হামলা করেন। হামলায় ওই নারীর শরীর ঝলসে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে নতুন করে দাঙ্গা শুরু হয়। প্রচারমাধ্যমে ৪৮ বছর বয়স্ক ওই মুসলমানকে মাদকাসক্ত বলা হচ্ছে। দাঙ্গার সময় লাঠি ও ছুরিসহ ৬০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে দাঙ্গা শুরুর জন্য দায়ী বলে কথিত ওই মুসলমানকেই প্রথম বিচারের আওতায় আনা হলো। এএফপি।