সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের মাওবাদী হামলাভারতের বিহারে গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে পুলিশের এক সদস্যকে হত্যা করেছে সন্দেহভাজন মাওবাদীরা। তাদের গুলিতে ছয়জন যাত্রীও আহত হয়েছেন।গতকাল দুপুরে জামুই স্টেশনের কাছে ধানবাদ-পাটনা আন্তনগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেয় মাওবাদীরা। তারপর গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। টাইমস অব ইন্ডিয়া ও আইএএনএস।‘দক্ষিণই দায়ী’নির্ধারিত উচ্চপর্যায়ের আলোচনা বাতিল হওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার ‘ঔদ্ধত্যপূর্ণ বাধা সৃষ্টি’ করাকে দায়ী করেছে উত্তর কোরিয়া। বিশেষ করে, সিউলের প্রতিনিধিদলের প্রধানকে পরিবর্তন করার কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, দক্ষিণ কোরিয়া প্রতিনিধিদলের প্রধান হিসেবে একত্রীকরণ উপমন্ত্রী কিম নাম-শিককে নিযুক্ত করে ‘চরম অসৌজন্যের’ পরিচয় দিয়েছে। এতে প্রমাণিত হয়, আলোচনার প্রতি শুরু থেকেই তাদের কোনো আগ্রহ নেই, বরং বাধা সৃষ্টির প্রবণতা রয়েছে। এর আগে উত্তর কোরিয়ার আচরণে হতাশা প্রকাশ করে সিউল। বিবিসি।ইসরায়েলের অস্বীকারপাকিস্তানের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির খবরের সত্যতা নাকচ করে দিয়েছে ইসরায়েল। দেশটি গতকাল বৃহস্পতিবার বলেছে, ভারতের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ ও কৌশলগত’ সম্পর্ক নষ্ট হবে, এমন কোনো কিছু তারা করবে না। ইসরায়েলের হারেৎজ পত্রিকায় যুক্তরাজ্য সরকারের এক প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ইসরায়েল গত পাঁচ বছর ধরে মরক্কোসহ কয়েকটি আরব দেশ ও পাকিস্তানের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করেছে। আইএএনএস।