সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যযুগীয় শহর!কম্বোডিয়ার পার্বত্য এলাকায় এক হাজার ২০০ বছরের পুরোনো একটি শহরের খোঁজ পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদেরা লেজার প্রযুক্তি ব্যবহার করে ওই মধ্যযুগীয় শহরের খোঁজ পান। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা এ খবর জানিয়েছে। মাহেন্দ্রপ্রভাত নামের ওই শহর শত শত বছর ধরে মানুষের চোখের আড়ালে ছিল। সেখানে রয়েছে বেশ কয়েকটি গুপ্ত মন্দির। সিডনি মর্নিং হেরাল্ড-এর এক সাংবাদিক একজন প্রত্নতাত্ত্বিকের নেতৃত্বে কম্বোডিয়ার সিয়েম রিপ অঞ্চলের জঙ্গলে শহরটির সন্ধান পান। ওই অঞ্চলেই বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির কমপ্লেক্স আংকর ভাটের অবস্থান। এএফপি।সতর্কবার্তা নিকারাগুয়ায় প্রস্তাবিত খাল পরিবেশ, পানি সরবরাহ ও নাজুক বাস্তুসংস্থানের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে শুক্রবার পরিবেশ সংরক্ষণবিদেরা সতর্ক করে দিয়েছেন। পানামা খালের বিকল্প হিসেবে চার হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে নতুন ওই জলপথ তৈরির প্রস্তাব গত বৃহস্পতিবার অনুমোদন করা হয়। প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা মন্তব্য করেছেন, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মধ্যে সংযোগ স্থাপনকারী ওই খাল দেশের ‘চূড়ান্ত স্বাধীনতা অর্জনে’ সাহায্য করবে। এএফপি। সাতজন গ্রেপ্তারশিশুদের পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় পুয়ের্তো ভালার্তা এলাকা থেকে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই মার্কিন নাগরিক। জালিসকো রাজ্যের কর্মকর্তা আর্তুরো জামারো গত শুক্রবার বলেন, ভিন্ন ভিন্ন অভিযানে গত সপ্তাহে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুজন সরাসরি আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে জড়িত। এএফপি।