সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার পিছিয়েছেকেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার বিচার পিছিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গতকাল বৃহস্পতিবার আইসিসি জানিয়েছেন, কেনিয়াত্তার বিচার শুরু হবে আগামী ১২ নভেম্বর। নির্বাচন-পরবর্তী সহিংসতায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কেনিয়াত্তার বিচার শুরু হওয়ার কথা ছিল আগামী ৯ জুলাই। আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেনিয়াত্তার বিচার শুরুর জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১২ নভেম্বর তাঁর বিচার শুরু হবে।’ এএফপি।বিক্ষোভ চলছেইব্রাজিলের কর্তৃপক্ষ বড় দুই শহর রিও ডি জেনিরো ও সাও পাওলোয় গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার পরও দেশজুড়ে বিক্ষোভ বন্ধ হয়নি। রিও ডি জেনিরোর কাছে গত বুধবার গভীর রাত পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ ছাড়া সাও পাওলো ও ব্রাজিলিয়া শহরের প্রধান সড়কগুলো অবরোধ করা হয়। ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে বিপুল অঙ্কের ব্যয় ও দুর্নীতির অভিযোগ এনে ক্ষুব্ধ জনগণ আন্দোলনে নেমেছে। এএফপি ও বিবিসি। বহিষ্কার নিয়ে বিভ্রান্তিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত ভ্লাদিমির ইয়াকুনিনকে রেলওয়ে বিভাগের প্রধানের পদ থেকে ‘বহিষ্কার’ করার খবর নিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি হয় গত বুধবার। কেউ একজন ওই খবর প্রচার করে দেশটির সংবাদ সংস্থাগুলোকে বোকা বানাতে সক্ষম হয়। তবে সরকার বলেছে, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। ই-মেইলের মাধ্যমে প্রচারিত খবরটি অনেকটা সরকারি সংবাদ বিজ্ঞপ্তির মতোই ছিল। ঘটনাটি নিয়ে বিভ্রান্তি আরও প্রকট হয় যখন ইয়াকুনিনের সহকারী আলেক্সান্দর মিশারিন নিজের ‘পদোন্নতির ঘটনায়’ একটি আঞ্চলিক সংবাদমাধ্যমের কাছে আনন্দ প্রকাশ করেন। তবে তিনি গতকাল বৃহস্পতিবার রক্ষণাত্মক অবস্থান নিয়ে বলেন, ‘লোকজন খবরটি জানালে আমি তাদের ধন্যবাদ জানাই এবং বলি, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’ এএফপি।চীন-রাশিয়া ‘ব্যর্থ’শ্রমে বাধ্য করা এবং মানব পাচার রোধে ব্যর্থ হওয়া দেশগুলোর মধ্যে রাশিয়া ও চীন সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ মূল্যায়নে মস্কো ও বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন প্রতিবেদনে বলা হয়, মানব পাচার রোধের ক্ষেত্রে রাশিয়া ভুক্তভোগীকে আইনি সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। আর চীন পাচার রোধ ও এর সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির পদক্ষেপ নিতে পারেনি। এ কারণে দেশগুলোর ওপর অবরোধ আরোপের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। এএফপি ও রয়টার্স।