সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহা মিছিলধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে কলকাতায় বিশিষ্টজনদের ডাকে এক প্রতিবাদ ‘মহা মিছিল’ বের হয়। মিছিলটি শুরু হয় কলেজ স্কয়ার থেকে, শেষ হয় ধর্মতলায়। এতে নেতৃত্ব দিয়েছেন কবি শঙ্খ ঘোষ। মিছিলে শামিল হন সৌমিত্র চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, দেবেশ রায়, অশোক মিত্র, তরুণ মজুমদার, বিপ্লব চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীসহ অনেকে। কলকাতা প্রতিনিধি।পাকিস্তান এগিয়েসুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে ভারতের চেয়ে পাকিস্তানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশি অর্থ জমা আছে। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশ করা হিসাব অনুযায়ী, দেশটির বিভিন্ন ব্যাংকে পাকিস্তানিরা ২০১২ সালের ৩১ ডিসেম্বর নাগাদ মোট ১৪৪ কোটি ১০ লাখ সুইস ফ্রাঙ্ক জমা করেছেন। কেন্দ্রীয় ব্যাংক ২০০২ সালে তথ্য প্রকাশ শুরু করার পর থেকে এ পর্যন্ত পাকিস্তানি সঞ্চয়ের এটিই সর্বনিম্ন অঙ্ক। অন্যদিকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর নাগাদ ভারতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমার পরিমাণ ১৪২ কোটি ১০ লাখ ফ্রাঙ্ক। পিটিআই।সু চির সমালোচনামিয়ানমারে বৌদ্ধ নারীদের সঙ্গে অন্য ধর্মের পুরুষদের বিয়ে নিষিদ্ধ করতে জাতীয়তাবাদী ভিক্ষুদের প্রস্তাবের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা অং সান সু চি। তিনি বলেছেন, এই প্রস্তাব মানবাধিকারের লঙ্ঘন। রেডিও ফ্রি এশিয়ায় প্রচারিত সাক্ষাৎকারে সু চি এ কথা বলেন। ভিক্ষুদের উদ্দেশে সু চি প্রশ্ন করেন, ‘বিষয়টি একতরফাভাবে শুধু নারীর ক্ষেত্রে কেন?’ তিনি মন্তব্য করেন, এই প্রস্তাব দেশের আইন মেনে করা হয়নি। এ ছাড়া বিষয়টি বৌদ্ধধর্মের অংশ নয়। এএফপি।