সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি অবতরণজাপানের রাজধানী টোকিওর নারিতা বিমানবন্দরে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় ফুকুওকা থেকে ৪৫ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭-৭০০ বিমানটি গতকাল মঙ্গলবার গুয়াম যাচ্ছিল। বিমানবন্দরের কর্মকর্তা ইয়োশিকি কিতাগাওয়া জানান, জ্বালানি তেলের গন্ধ পাওয়ায় বিমানটির জরুরি অবতরণ করা হয়। এতে কেউ আহত হয়নি। এএফপি।বাঘের আক্রমণেইন্দোনেশিয়ায় বাঘের আক্রমণে তিন বছরের একটি শিশু আহত হয়েছে। দেশটির জাভা প্রদেশের পূর্বাঞ্চলীয় তামান সাফারি প্রিজেন চিড়িয়াখানায় গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। চিড়িয়াখানার মুখপাত্র তিসা আনন্দ জানান, দুজন রক্ষী ১০ মাসের শাবক বাঘটিকে এক খাঁচা থেকে অন্য খাঁচায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাঘটি হুংকার দিয়ে শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে শিশুটি মাথায় আঘাত পায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপি।