সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মোদির আহ্বান ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা নরেন্দ্র মোদি ‘স্বৈরাচার’ কংগ্রেস সরকারকে উচ্ছেদের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার পাঞ্জাবের মধুপুরে আয়োজিত এক সমাবেশে মোদি এই আহ্বান জানান। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারণা প্যানেলের চেয়ারম্যান হওয়ার পর এটাই তাঁর প্রথম দলীয় সমাবেশ। প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, ‘কংগ্রেসের হাতে এ দেশের মানুষের ভবিষ্যৎ নিরাপদ নয়।’ টাইমস অব ইন্ডিয়া।রদবদলপাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের ‘চরম বিশ্বাসঘাতকতার’ মামলা সুপ্রিম কোর্টে তোলার দুই দিন আগে দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মোশাররফ ক্ষমতায় থাকাকালেও জাহিদ আইনমন্ত্রী ছিলেন বলে মামলা নিয়ে সম্ভাব্য বিব্রতকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহিদ হামিদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডন।জরুরি অবস্থাধোঁয়াশার কারণে দক্ষিণ মালয়েশিয়ার জোহর রাজ্যের দুটি জেলায় গতকাল রোববার জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রতিবেশী ইন্দোনেশিয়ার দাবানল থেকে ওই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ায় গতকাল বায়ুদূষণ ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। দাবানলের ঘন ধোঁয়া ও কুয়াশা মিশে সৃষ্ট ধোঁয়াশা আশপাশের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, পাম চাষের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বনের ভেতর বেআইনিভাবে আগুন দেওয়ায় গত সোমবার দাবানল ছড়িয়ে পড়ে।মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে ধোঁয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় জোহর রাজ্যের মুয়ার ও লেদাং এলাকায় গতকাল জরুরি অবস্থা জারি করে সরকার। ধোঁয়াশার কারণে আড়াই লাখ বাসিন্দার মুয়ারে গত বৃহস্পতিবার থেকে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে। এএফপি ও রয়টার্স।