সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমায় নিহত ১৭ ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশে কয়েকটি রেস্তোরাঁয় বোমা হামলায় ১৭ ব্যক্তি নিহত হয়েছেন। সুন্নি-অধ্যুষিত বাকুবা ও রাজধানীর দক্ষিণে একটি স্থানে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন রেস্তোরাঁ লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা হামলা হয়। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা এবং কয়েক মাস ধরে সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের লোকদের বিক্ষোভ চলছে। এএফপিওবামার তাগিদআফ্রিকা সফরে অন্যান্য বিষয়ের পাশাপাশি সমকামীদের অধিকারের পক্ষে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি গত বৃহস্পতিবার সেনেগালের রাজধানী ডাকারে পৌঁছান। সেনেগাল সফরে ওবামা সমকামীদের জন্য সম-অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। আফ্রিকার বেশির ভাগ অংশেই সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তবে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল জবাবে বলেছেন, তাঁর দেশ সবার প্রতি সহানুভূতিশীল হলেও তাঁরা ‘সমকামিতা অপরাধ নয়’ এটা ঘোষণা করতে এখনো প্রস্তুত নন। দক্ষিণ আফ্রিকা হয়ে তানজানিয়া সফরের মাধ্যমে ত্রিদেশীয় আফ্রিকা সফর শেষ করবেন মার্কিন প্রেসিডেন্ট। এএফপি ও রয়টার্স।জেনারেলকে জেরা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ইরানের পারমাণবিক স্থাপনায় সাইবার আক্রমণের বিষয়ে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে অবসরপ্রাপ্ত একজন শীর্ষস্থানীয় মার্কিন সামরিক কর্মকর্তাকে জেরা করবে। গতকাল শুক্রবার গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। ওই কর্মকর্তা হচ্ছেন মেরিন জেনারেল (অব.) জেমস ‘হোস’ কার্টরাইট। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের ভাইস চেয়ারম্যান ছিলেন। এনবিসি নিউজ বলেছে, ইতিমধ্যে বিচার বিভাগ জেরা করার বিষয়ে কার্টরাইটকে চিঠি দিয়ে অবহিত করেছে। এএফপি ও বিবিসি।