সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা নীতিপাকিস্তানে একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা নীতি তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য পার্লামেন্টের সব রাজনৈতিক দলের নেতা ও সেনাপ্রধানকে আমন্ত্রণ জানানো হবে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান সাংবাদিকদের এ কথা জানান। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ১২ জুলাই ওই আলোচনা হতে পারে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ডন।কংগ্রেস-জেএমএম জোটপূর্ব ভারতে বিজেপিকে রুখতে ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) সঙ্গে জোট হয়েই গেল কংগ্রেসের। গতকাল শুক্রবার রাঁচিতে দুই দলের বৈঠকের পর এ কথা ঘোষণা করা হয়। এর ফলে শিগগির রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসনের অবসান ঘটবে এবং সরকার গঠনের দাবি জানাবে এই জোট। মুখ্যমন্ত্রী হবেন শিবু সরেনের ছেলে হেমন্ত সরেন। বোঝাপড়া অনুযায়ী, আগামী লোকসভা নির্বাচনেও এই দুই দল জোটবদ্ধ হয়ে লড়বে। রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস লড়বে ১০টিতে, জেএমএম চারটিতে। ২০০৪ সালে এই ফর্মুলায় জোট করে দল দুটি ১৪টির মধ্যে ১৩টি আসনই জিতেছিল। নয়াদিল্লি প্রতিনিধি।রহস্যময় সংকেতপৃথিবী থেকে এক হাজার ১০০ কোটি আলোকবর্ষ দূর থেকে আসা রহস্যময় বেতার সংকেত (রেডিও সিগন্যাল) শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। গতকাল শুক্রবার সায়েন্স সাময়িকীতে এ খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্কসে শক্তিশালী রেডিও টেলিস্কোপে ধরা পড়ে চারটি বেতার সংকেত। ওই সংকেতের শক্তি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি সত্যিকারের রেডিও সংকেত এবং এটি এসেছে আমাদের ছায়াপথের বাইরে থেকে। গবেষণা নিবন্ধের সহ-লেখক মেলবোর্নের সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ম্যাথিউ বেইলিস মনে করেন, ম্যাগনেস্টার হিসেবে পরিচিত ম্যাগনেটিক নিউট্রন স্টারে কোনো বিস্ফোরণ থেকে ওই বেতার সংকেতের সৃষ্টি হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।