সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাঙায় বাঘইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি জঙ্গলে বাঘের আক্রমণ থেকে বাঁচতে গাছে উঠে ফেঁসে গেছেন পাঁচ লোক। গাছের নিচেই দুটি বাঘ অবস্থান নেওয়ায় চার দিন ধরে তাঁরা আটকা পড়ে আছেন। একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার ধূপকাঠি সংগ্রহ করতে গিয়ে ছয় ব্যক্তি জঙ্গলে যান। অসাবধানতাবশত জঙ্গলে একটি বাঘের বাচ্চাকে মেরে ফেললে তাৎক্ষণিকভাবে বাঘ ছয় ব্যক্তির একজনকে হত্যা করে। তাঁদের উদ্ধারের জন্য ৩০ জন পুলিশ ও সেনা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। এএফপি।বাচ্চা দিয়েছে পান্ডাতাইওয়ানে গত শনিবার রাতে একটি পান্ডা বাচ্চা দিয়েছে। তবে কৌতূহলী দর্শনার্থীরা এখনই পান্ডার শাবকটিকে দেখতে পারবেন না। তিন থেকে পাঁচ মাস তাদের অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল রোববার এ তথ্য জানান। ২০০৮ সালে তাইপে চিড়িয়াখানাকে একজোড়া পান্ডা উপহার দেয় চীন। তাইওয়ানের সঙ্গে সম্পর্কের অগ্রগতির জন্য চিরপ্রতিদ্বন্দ্বী চীন এ উপহার দেয়। সাধারণত ধার হিসেবে অন্য দেশকে পান্ডা দিয়ে থাকে চীন। তবে উপহার হওয়ায় এসব পান্ডা তাইওয়ানকে ফেরত দিতে হবে না। এএফপি।