সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনধসে নিহত ১২ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের সেকান্দেরাবাদ শহরে একটি দোতলা হোটেল ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। স্থানীয় পুলিশ জানায়, ভবনটি গতকাল সোমবার সকালে ধসে পড়ে। এ সময় অন্তত ২৫ জন কর্মী হোটেলটির রান্নাঘরে কাজ করছিলেন। তাঁরা সবাই দেয়ালের নিচে চাপা পড়েন। এএফপি। শিরশ্ছেদসৌদি আরবে গতকাল সোমবার আলী আল-শেমারানি নামের এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। তিনি মক্কার দক্ষিণ-পশ্চিম এলাকায় এক ব্যক্তিকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে গত বছর ৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এএফপি।