সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চুক্তি ছাড়াইগুরুত্বপূর্ণ যৌথ শিল্প এলাকা কায়েসং শিল্প কমপ্লেক্স আবার চালু করা নিয়ে দুই কোরিয়ার বৈঠক কোনো চুক্তি ছাড়াই গতকাল বুধবার শেষ হয়েছে। তবে আগামী সপ্তাহে আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই পক্ষ। দক্ষিণ কোরিয়া গতকাল এ খবর জানিয়েছে। গতকাল সকাল থেকে প্রায় চার ঘণ্টা বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান সুহ হো জানান, কায়েসং শিল্প কমপ্লেক্সের অচল কারখানাগুলো চালু করা নিয়ে ১৫ জুলাই আবার আলোচনা হবে। এএফপি।বন্যার অবনতিভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারী বর্ষণের প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই দুর্যোগে গত ১৫ দিনে মৃতের সংখ্যা ১১৬। স্থানীয় সরকারি কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। উত্তর প্রদেশের ১০টি জেলা মারাত্মক বন্যার কবলে পড়েছে। কয়েকটি জেলায় সারদা, ঘাগরা ও সরযু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্যের রাজধানী লক্ষৌয়ের পার্শ্ববর্তী বারাবাংকি এলাকার এলগিন সেতুতে ঘাগরা নদীর পানি বিপৎসীমার দুই মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আইএএনএস।