সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সস্তার বিপদ!ভারতের মহারাষ্ট্রের ভারতী বিদ্যাপীঠ ডিমড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেশটির বাজারে জনপ্রিয় ১২টি ব্র্যান্ডের কনডমের মধ্যে তিনটিতে রোগ সৃষ্টিকারী জীবাণু পাওয়া গেছে। ওই জীবাণু থেকে ডায়রিয়া ও চর্মরোগ হতে পারে। ওই তিনটি ব্র্যান্ডই ভারতে তৈরি এবং সস্তা বলে ব্যাপকভাবে বিক্রি হয়। এগুলোর ১০টির এক প্যাকেটের দাম মাত্র ৩০ রুপি, যেখানে উন্নত মানেরগুলোর দাম ১০০ থেকে ১১০ রুপি। ঝুঁকিপূর্ণ ব্র্যান্ডগুলোর একটি সরকার অনুমোদিত। গবেষকদের একজন হরপ্রিত মাতে বলেন, গবেষণাটির ফল চমকে দেওয়ার মতো। একটি ব্র্যান্ডে ব্যাসিলাস অ্যানথ্রাকিসের অনুরূপ জীবাণু পাওয়া গেছে, যা একটি অ্যানথ্রাক্স এজেন্ট। টাইমস অব ইন্ডিয়া।