সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ব্রাজিলেব্রাজিলের উদ্দেশে রওনা হয়েছেন পোপ ফ্রান্সিস। এমন একসময়ে তিনি ব্রাজিল সফরে যাচ্ছেন, যখন সরকারি ব্যয় নিয়ে সরকার ব্যাপক জনরোষের মুখে আছে। দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ ফ্রান্সিস গতকাল সোমবার রিও ডি জেনিরোর উদ্দেশে রোম ছাড়েন। দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। তিনি ২৮তম বিশ্ব যুব দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার কোপাকেবানা সমুদ্রসৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেবেন। এএফপি।ছয় মিসরীয় নিহতমিসরে পৃথক জঙ্গি হামলায় ছয় ব্যক্তি নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। সিনাই উপত্যকায় এসব হামলার ঘটনা ঘটে বলে দেশটির চিকিৎসা বিভাগ সূত্র গতকাল সোমবার জানিয়েছে। সূত্র জানায়, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে এসব হামলা চালায় জঙ্গিরা। রয়টার্স।