সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নির্যাতনের দায়েভিয়েতনামে গৃহকর্মীকে নির্যাতনের দায়ে এক দম্পতিকে ২৩ বছর কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত। হুন থান জিয়াং (৩০) ও তাঁর স্ত্রী ম্যা গক থমের (৩৩) বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। ওই দম্পতি গৃহকর্মীকে বেঁধে রেখে হাতুড়ি দিয়ে পেটান এবং সাঁড়াশি দিয়ে দাঁত উপড়ে ফেলেন। গরম পানি ও রাসায়নিক তার দিয়ে বুকও ঝলসে দেওয়া হয়। এমনকি মূত্রপানেও তাঁকে বাধ্য করেন তাঁরা। এএফপি। প্রধানমন্ত্রীর সোয়াইন ফ্লুকম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনসহ উচ্চপদস্থ ছয় সরকারি কর্মকর্তা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। কম্বোডিয়ার স্বাস্থ্যমন্ত্রী ম্যাম বুনহেং জানান, গত শুক্রবার কেবিনেটের মন্ত্রিসভায় বৈঠক চলার সময় তাঁরা সম্ভবত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন হুন সেন। তবে সোমবার দেশটির রাজধানী নমপেনে কম্বোডিয়ান পিপলস পার্টির ৫৯তম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেননি। গত বছর কম্বোডিয়ায় ৬০০ মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়। তাদের মধ্যে ছয়জন মারা যায়। এএফপি।