সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্ত্রো-মাদুরো সাক্ষাৎভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো হাভানায় গত শনিবার কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মনকাদা সেনানিবাস দখলের ৬০ বছর পূর্তি উদ্যাপনের পরপরই দুই নেতা বৈঠক করলেন। ঐতিহাসিক ওই ঘটনার মধ্য দিয়ে কিউবার বিপ্লব শুরু হয়েছিল। এএফপি।পোপের উপদেশব্রাজিল সফররত পোপ ফ্রান্সিস গত শনিবার রাতে এক বিশেষ সমাবেশে যোগ দিয়েছেন। কোপাকাবানা সৈকতে আয়োজিত রাতব্যাপী ওই সমাবেশে তাঁর লাখ লাখ অনুসারী অংশ নেয়। ‘খণ্ডকালীন খ্রিষ্টান’ না হয়ে, পরিপূর্ণ ও অর্থবহ জীবন যাপনের জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান পোপ। এএফপি।