সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িবোমায় নিহত ৬০ইরাকের শিয়া অধ্যুষিত বিভিন্ন এলাকায় গতকাল সোমবার উপর্যুপরি ১৭টি গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২৫০ লোক। রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কুট শহরে দুটি গাড়িবোমা হামলা চালানো হয়। এ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়। বাগদাদের ৩০ কিলোমিটার দক্ষিণে মাহমুদিয়া শহরে আরেকটি বিস্ফোরণে নিহত হয় চারজন। আর দক্ষিণের শহর সামাওয়ায় দুটি বোমা হামলায় নিহত হয় দুজন। এ ছাড়া বাগদাদের বিভিন্ন এলাকায় ১১টি গাড়িবোমা হামলা চালানো হয়। রয়টার্স ও এএফপি।