সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গা রাওয়ের মৃত্যুভারতের সাবেক প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের বড় ছেলে পি ভি রাঙ্গা রাও গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। অন্ধ্র প্রদেশের সাবেক এই মন্ত্রী ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, ৭৫ বছর বয়সী রাঙ্গা রাও কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। গতকাল ভোরে তিনি হেমায়েতনগরে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আইএএনএস।১২ জঙ্গির জন্যভারতের জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) শীর্ষ ১২ সদস্যকে গ্রেপ্তারে তথ্য সরবরাহ করলে ১০ লাখ রুপি পুরস্কার দেবে সরকার। গতকাল জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। পলাতক ওই ১২ জঙ্গির ছবি শিগগির বিভিন্ন সড়কের মোড়ে টানানো এবং দেশের সব কয়টি শহরের থানায় পাঠানোর সুপারিশ করেছে এনআইএ।টাইমস অব ইন্ডিয়া।