সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুল পাকলেওমার্কিন প্রেসিডেন্ট ও স্বামী বারাক ওবামার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি প্রেমময় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মিশেল ওবামা। তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে, বারাক! তোমার চুলে সামান্য পাক ধরেছে। কিন্তু আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি।’ ওবামার একটি সাদাকালো ছবির নিচে এসব কথা লেখা হয়েছে। ৫২তম জন্মদিন উপলক্ষে বারাক ওবামা ক্যাম্প ডেভিডে অবকাশ যাপন করছেন। আগামী রোববার তিনি ওয়াশিংটনে ফিরবেন। এএফপি।মিনিস্কার্ট নিষিদ্ধসোয়াজিল্যান্ডের মাফালালেনি এলাকার প্রধান প্রিন্স মাশিলা নারীদের এক দিনের জন্য মিনিস্কার্ট ও ট্রাউজার পরা নিষিদ্ধ করেছেন। আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য দুই দিনের মনোনয়ন প্রক্রিয়ার অনুষ্ঠানে গত শনিবার তিনি এ ঘোষণা দেন। ঘোষণায় প্রিন্স মাশিলা বলেন, ‘আমি এলাকার বাসিন্দাদের বলেছি, কাল (রোববার) তাদের শালীন পোশাক পরে আসা উচিত, যাতে আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখানো হয়।’ এএফপি।পোষা কুকুরের কামড়েঅস্ট্রেলিয়ায় দাদির বাড়ির পাহারাদার কুকুরের কামড়ে মারা গেছে দুই বছরের একটি শিশু। নিউ সাউথ ওয়েলস রাজ্যের দেনিলিকুইনে গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ গত সোমবার এ কথা জানিয়েছে। পোষা কুকুরটি কেন শিশুটির ওপর হামলা চালাল, তা স্পষ্ট নয়। শিশুটির মা ও দাদি মিলে কুকুরটির কবল থেকে তাকে রক্ষা করার চেষ্টা করেও পারেননি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার অল্প সময়ের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। এএফপি।