সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রি বন্ধনিউজিল্যান্ডভিত্তিক দুধ উৎপাদনকারী ফন্টেরার গুঁড়া দুধ এবার শ্রীলঙ্কার বাজার থেকেও সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সরকার বলেছে, ফন্টেরার গুঁড়া দুধে বিষাক্ত রাসায়নিক পদার্থ ডাইসায়ানডিমাইডের (ডিসিডি) উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তবে ফন্টেরা বলছে, নিজস্ব এবং বাইরের পরীক্ষায় ডিসিডি পাওয়া যায়নি। চীন সসহ নয়টি দেশ গত সপ্তাহে ফন্টেরার পণ্য নিষিদ্ধ করে। রয়টার্স।প্রেমের খরচপ্রেম করতে বাইরে গিয়ে যে খরচ হয়, নারীরাও তা পরিশোধ করবেন—এমনটাই প্রত্যাশা করেন দুই-তৃতীয়াংশ পুরুষ; যদিও বেশির ভাগ পুরুষ এ জন্য নারীর কাছ থেকে অর্থ নিতে বিব্রত হন। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা থেকে এ কথা জানা গেছে। গত শনিবার প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ৬৪ শতাংশ পুরুষ চান ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়ার খরচ নারীরাও কিছু কিছু দেবেন। এএফপি।