সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথ্বী ২-এর পরীক্ষাভারত গতকাল সোমবার দেশে তৈরি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পৃথ্বী ২-এর সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষাবিষয়ক বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রতিরক্ষা বাহিনীর ব্যবহারের জন্য এ পরীক্ষা চালানো হয়। ভারতের ওডিশা রাজ্যের সমুদ্রতীরবর্তী বালেশ্বর জেলার চণ্ডীপুরে ক্ষেপণাস্ত্র পরীক্ষাস্থল আইটিআরের উৎক্ষেপণ কমপ্লেক্স ৩ থেকে গতকাল সকাল নয়টা ১৫ মিনিটে পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। পিটিআই ভারতে ১৭০৬ বাঘ২০১০ সালের বাঘ শুমারি অনুযায়ী ভারতে এখন এক হাজার ৭০৬টি বাঘ রয়েছে। আর পশ্চিবঙ্গের সুন্দরবনে রয়েছে ১০২টি রয়েল বেঙ্গল টাইগার। তথ্যের অধিকারসংক্রান্ত আইনের আওতায় বন্য প্রাণী কর্মী অজয় দুবেরের আবেদনের পরিপ্রেক্ষিতে বন দপ্তর এ কথা জানায়। বন দপ্তর আরও জানায়, গত পাঁচ বছরে মধ্যপ্রদেশ রাজ্যে ৫৮টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ছয়টি বাঘ মারা গেছে। ৫৮টি বাঘের মধ্যে শিকারিদের হাতে নয়টির মৃত্যু হয়েছে। কলকাতা প্রতিনিধি