সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাশ শেষে ওবামাগ্রীষ্মকালীন অবকাশযাপন শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ফিরেছেন। মার্থাস ভিনেয়ার্ড দ্বীপে আট দিন অবকাশযাপনের পর গত রোববার স্ত্রী মিশেল ওবামা, দুই মেয়ে সাশা ও মালিয়াকে নিয়ে ভাড়া বাড়ি ত্যাগ করেন ওবামা। প্রথমে তাঁরা হেলিকপ্টারে করে ক্যাপ কোড বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বিমানে রাজধানীর বাইরের অ্যান্ড্রুস বিমানঘাঁটিতে যান। পরে সেখান থেকে ওবামা ও তাঁর পরিবারের সদস্যরা অন্য হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে পৌঁছান। এএফপি।বরখাস্তআফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আলোকোকে বরখাস্ত করেছেন। গতকাল সোমবার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, অ্যাটর্নি জেনারেল সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একদল তালেবান সদস্যের সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্টের প্রাসাদ থেকে তাঁকে শান্তি আলোচনায় তালেবানের মধ্যস্থতাকারীদের সঙ্গে এ ধরনের বৈঠক না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। রয়টার্স।সমকামীদের বিয়েনিউজিল্যান্ডের ৩০টির বেশি সমকামী দম্পতি গতকাল সোমবার বিয়ে করেছে। প্রথম এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ (বিশ্বে মাত্র ১৪তম) হিসেবে নিউজিল্যান্ড এদিন সমকামীদের বিয়েকে বৈধ ঘোষণা করে। সরকারের এ আইনি উদ্যোগের ফলে সমকামী জুটিদের মধ্যে প্রথমে বিয়ে করার প্রতিযোগিতা শুরু হয়। তবে দেশটির রোমান ক্যাথলিক গির্জা সমকামীদের বিয়ের বৈধতা দেওয়ার বিরোধিতা করেছিল। এএফপি।