সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের বন্ধু!ভারতের রাজস্থান রাজ্যে একজন সফটওয়্যার প্রকৌশলী ও তাঁর বন্ধুকে একটি গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বন্ধুত্ব করা এক মেয়েকে তাঁরা ধর্ষণ করেছেন। পুলিশ বলেছে, জয়পুর শহরের ২৭ বছর বয়সী মেয়েটির সঙ্গে মনীশ সাইনি নামের একজন ফেসবুকে ‘বন্ধু’ হন। মনীশ ও তাঁর বন্ু্ল প্রকৌশলবিদ্যার ছাত্র সন্দীপের আমন্ত্রণে গত রোববার কোটা শহরে যান ওই তরুণী। সেখানে মনীশ ও সন্দীপ ওই তরুণীকে মদ খাওয়ান এবং ধর্ষণ করেন। টাইমস অব ইন্ডিয়া।গুপ্তচরবৃত্তির পক্ষেনিউজিল্যান্ডের নাগরিক ও সে দেশে বসবাসরতদের ওপর দেশটির প্রধান গোয়েন্দা সংস্থাকে গুপ্তচরবৃত্তি চালানোর অনুমোদন দিচ্ছে দেশটির সরকার। গতকাল বুধবার এ লক্ষ্যে এক আইন পাস করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ অনেকের বিরোধিতার মধ্যেই এ আইন পাস করা হলো। গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন সিকিউরিটি ব্যুরোর (জিসিএসবি) ক্ষমতা বাড়াতে একটি বিল পার্লামেন্টে উত্তেজনাপূর্ণ বিতর্কের পর ৬১-৫৯ ভোটে পাস হয়। এএফপি।