সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নয়া উদ্যোগভারতে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সিএনজি দিয়ে ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেশ কয়েকটি রুটে লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৪০টি ডিজেল ইঞ্জিনকে সিএনজি ইঞ্জিনে রূপান্তর করার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি বায়ু এবং সৌরশক্তি ব্যবহার করে রেল চালানো যায় কি না, তা নিয়ে গবেষণাও শুরু হয়েছে। কলকাতা প্রতিনিধি।চিকিৎসকের কারাদণ্ডঅস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন শল্যচিকিৎসককে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর নাম জয়ন্ত প্যাটেল। তাঁর বিরুদ্ধে অস্ত্রোপচারের সময় রোগীকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্রিসবেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা জানান, জয়ন্ত প্যাটেলের বিরুদ্ধে তিনজন রোগীকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। প্যাটেলের চিকিৎসার মান খুবই নিম্নমানের। রোগীকে বাজেভাবে কাটাছেঁড়া করার কুখ্যাতির জন্য অস্ট্রেলিয়ার গণমাধ্যম তাঁকে ‘ডাক্তার ডেথ’ খেতাব দেয়। বিবিসি।