সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজ ডাকাতি!পেঁয়াজ ভর্তি ট্রাককে ডাকাতির হাত থেকে রক্ষা করল পুলিশ। ধারণা করা হচ্ছে, বাজারে পেঁয়াজের চড়া দামই এই ব্যতিক্রমধর্মী অপরাধের কারণ। ট্রাকটি গত রোববার ভারতের রাজস্থানের জয়পুর থেকে নয়াদিল্লি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তিন ডাকাত দুর্ঘটনায় তাদের গাড়ির ক্ষতি হয়েছে এমন ভান করে ট্রাকটি থামায়। তারা ওই দুর্ঘটনার জন্য ট্রাক চালককে দোষারোপ করে। একপর্যায়ে তাদের একজন ড্রাইভারকে কাবু করে চালকের আসনে বসে পড়ে। অন্যরা কেটে পড়ে। ঘটনা জেনে পুলিশ আশপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটকানোর চেষ্টা করে। দূর থেকে রাস্তা বন্ধ দেখে ট্রাক রেখে পালিয়ে যায় ডাকাতেরা। এএফপি।নানা নামে বন্ধ্পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা নিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে গোর্খা জনমুক্তি মোর্চা। কলকাতা হাইকোর্ট তাদের অনির্দিষ্টকালের বন্ধেক অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করায় মোর্চা তাদের কর্মসূচির ধরন পাল্টে নানা নামে চালিয়ে যাচ্ছে বন্ধ্ বা হরতাল। প্রথমে তারা ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করে। এরপর অনির্দিষ্টকালের বন্ধ্ ডেকে ওই নামে তা টানা ১২ দিন চালিয়ে যায়। এরপর থেকে চলেছে দুই দিনের ‘জনতা কার্ফু’, ‘ঘরের ভেতর জনতা’, ‘রাস্তায় জনতা’ এবং সর্বশেষ ‘ভুখা হরতাল’-এর ডাক। কলকাতা প্রতিনিধি।