সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেদন খারিজপাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা স্থানান্তরের আবেদন আদালত গতকাল শনিবার খারিজ করে দিয়েছেন। নিরাপত্তার যুক্তি দেখিয়ে ওই আবেদন করা হয়েছিল। বিদ্রোহী বেলুচ নেতা আকবর বুগতির নিহত হওয়ার ঘটনায় মোশাররফের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল। বেলুচিস্তানে চলমান মামলাটি রাওয়ালপিন্ডিতে স্থানান্তরের আবেদন করা হয়েছিল। এএফপি।কিছু দায়িত্ব স্বীকারদুর্নীতির অভিযোগে বিচারাধীন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাবেক নেতা বো শিলাই সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় ‘কিছু দায়িত্ব’ স্বীকার করেছেন। গতকাল শনিবার মামলার তৃতীয় দিনের শুনানি চলাকালে তিনি আত্মপক্ষ সমর্থন করে এসব কথা বলেন। সরকারি নির্মাণ প্রকল্পের ওই অর্থ আত্মসাতের কথা অস্বীকার করে বো শিলাই আদালতে বলেন, ‘সেই অর্থ আমার স্ত্রীর ব্যাংক হিসাবে গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে পারিনি। এ জন্য কিছু দায়িত্ব নিতে পারি।’ এএফপি।