সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার পেল মালালাপাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই (১৬) আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারে ভূষিত হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে ২০১১-এর নোবেল বিজয়ী এবং নারী অধিকার কর্মী তায়াক্কল কারমান তার হাতে এ পুরস্কার তুলে দেবেন। পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কিডস রাইটস ফাউন্ডেশনের সভাপতি মার্ক ডুলার্ট বলেন, ২০১১ সালেই মালালাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ বছর সরাসরি মালালাকেই পুরস্কারটি দেওয়া হচ্ছে। বিবিসি।২০ জনকে হত্যানাইজেরিয়ার বোর্নো রাজ্যে জঙ্গি সংগঠন বোকো হারাম বলে সন্দেহভাজন জঙ্গিরা অন্তত ২০ ব্যক্তিকে হত্যা করেছে। নিহত ব্যক্তিরা সবাই বোকো হারামের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পাহারা দলের সদস্য। রোববার ও সোমবার দুটি আলাদা হামলায় ওই ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন। রোববার সামরিক ইউনিফর্মের ছদ্মবেশে একদল ব্যক্তি বামা এলাকায় একটি পাহারা দলের বৈঠকে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করে। সোমবার রাতে হত্যার অন্য ঘটনাটি ঘটে দামাসাক গ্রামে। বিবিসি।জরুরি অবতরণকারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গতকাল বুধবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান সাইবেরিয়ায় জরুরি অবতরণ করে। ২৭০ যাত্রী ও ১৬ জন ক্রু নিয়ে বোয়িং-৭৪৭ বিমানটি লন্ডন থেকে বেইজিং যাচ্ছিল। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটি সাইবেরিয়ার ইরকুটস্ক বিমানবন্দরে জরুরি অবতরণের পর যাত্রীদের স্থানীয় হোটেলে নেওয়া হয়। এএফপি।