সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তান বিক্রিনিজের দুই বছরের ছেলেকে অনলাইনের মাধ্যমে বিক্রি করার দায়ে চীনের হুবাই প্রদেশের লু নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সে দেশের একটি আদালত গত বৃহস্পতিবার এই আদেশ দেন। জানা গেছে, লু অবিবাহিত। তাঁর বান্ধবীর গর্ভে ওই ছেলের জন্ম হয়। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে গেলে গত বছর এপ্রিল মাসে ছেলেটিকে বেইজিংয়ের এক দম্পতির কাছে মাত্র দুই হাজার ৬৫০ ডলারে বিক্রি করেন। একপর্যায়ে বান্ধবীর সঙ্গে লুয়ের মিটমাট হয়। তখন নিজের ছেলেকে ফিরে পেতে বেইজিংয়ের ওই দম্পতির বিরুদ্ধে পাচারকারী অভিযোগে মামলা করেন লু। এএফপি।মৃত্যুদণ্ডস্কুলে হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় চীনে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই হামলায় কেউ মারা না গেলেও দেশটির ঝাংজিয়াং শহরের আদালত এই রায় দেন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানায়। গত এপ্রিলে ৩৩ বছর বয়সী প্রাক্তন শিক্ষক চেন ক্যাংবিং চীনের গুয়াংডং প্রদেশের লেইঝাউ শহরে একটি স্কুলে হামলা চালিয়ে ১৬ জন শিক্ষার্থী ও একজন শিক্ষককে ছুরিকাহত করেন। এপি।