সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীকে চড় দেওয়ায়সহকর্মীকে চড় দেওয়ায় গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের এক নারী আইন-প্রণেতাকে ৩০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালত বলেছেন, কারাভোগ এড়াতে চাইলে চিউ ই ইংক নামের ওই আইন-প্রণেতাকে ৯৩০ ডলার জরিমানা দিতে হবে। গত বছর আইনসভায় চীন ইস্যু নিয়ে আলোচনার সময় ক্ষমতাসীন দলের কুওমিনটাং পার্টির লি চিং হুয়া অ্যান্টি চায়না ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির সদস্য চিউ ই ইংকে ‘বদমেজাজি’ বলে আখ্যায়িত করেন। এতে ক্ষুব্ধ হয়ে লিকে চড় দেন চিউ। আদালতের রায় শোনার পর চিউ বলেন, ‘অযৌক্তিক ও হাস্যকর এ রায়ে জরিমানার চেয়ে কারাভোগ করা ভালো।’ এএফপি।বাঘের আক্রমণেইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে নিজের বাগানে কাজ করার সময় বুনো বাঘের আক্রমণে সাত হাসান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। দ্বীপটির পিদিয়ে জেলার জিউমপ্যাং গ্রামের প্রধান সিয়াফুল জানান, অন্য কৃষকেরা সর্বশেষ গত সোমবার ৪৮ বছর বয়সী সাতকে দেখেছিলেন। গত বুধবার সাতের বাগানের কয়েক ডজন মিটার দূরে তাঁর বাঘের কামড়ে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। এএফপি।