সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল২৪ ঘণ্টার একটি সংবাদ চ্যানেল চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সরকারি গণমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)। এবিসি নিউজ জানায়, অস্ট্রেলিয়া ও বিশ্বের বড় সংবাদ এই চ্যানেলে অবিরাম প্রচার করা হবে। এতে কোনো বিজ্ঞাপন প্রচার করা হবে না। তবে মিডিয়া-মোগল রুপার্ট মারডকের আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠান স্কাই নিউজ চ্যানেলটির সমালোচনা করে বলেছে, অস্ট্রেলিয়ায় এবিসির ৬০টি সংবাদকক্ষ ও ১২টি আন্তর্জাতিক ব্যুরোর সম্পদের পরিমাণ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ২৫ লাখ পরিবারের সম্পদের চেয়েও বেশি। এএফপি।এনসিএসের নতুন প্রধানযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তার বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক ‘ন্যাশনাল ক্ল্যানডেস্টাইন সার্ভিস’ (এনসিএস)-এর নতুন প্রধান নিযুক্ত করেছে। তাঁর নাম জন বেনেট। তিনি একজন অভিজ্ঞ গুপ্তচর। বেনেট অবসরে যাওয়া এনসিএস প্রধান মাইকেল সুলিকের স্থলাভিষিক্ত হবেন। সাবেক মেরিন সেনা বেনেট ১৯৮১ সালে সিআইএ যোগদান করেন। আল-কায়েদা ও তার সহযোগী জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এএফপি।