সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি সেনা নিহতআফগানিস্তানে জঙ্গিদের হামলায় গত রোববার দুজন বিদেশি সেনা নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএএসএফ) গত সোমবার দুই বিদেশি সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর আগে একই দিন আরও পাঁচজন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল আইএএসএফ। এ নিয়ে চলতি বছর আফগানিস্তানে ৬৪৩ জন বিদেশি সেনা নিহত হলো। এএফপি।কোন্দলের কারণেদক্ষিণ কোরিয়ার মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের অভ্যন্তরীণ কোন্দল গতকাল সোমবার আরও প্রকট হয়েছে। সংগঠনের প্রধানের পদত্যাগের দাবিতে ৬১ জন উপদেষ্টা পদত্যাগ করায় এই অবস্থার সৃষ্টি হয়। এর আগে সংগঠনটির প্রধান হুন বুং-চুলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে ওই কোন্দলের সূত্রপাত হয়। ২০০১ সালে মানবাধিকার সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এএফপি।পাকিস্তানে ভূমিকম্পপাকিস্তানে গত সোমবার রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প হয়েছে। ডন পত্রিকা জানায়, পেশোয়ার ও উত্তর-পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় ভোর পাঁচটা ৫০ মিনিটে ওই ভূকম্পন অনুভূত হয়। এ সময় রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, কোহাত ও হাজারাতেও ভূকম্পন অনুভূত হয়। টাইমস অব ইন্ডিয়া।