সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু বিদ্যুৎকেন্দ্রমালয়েশিয়া ২০২২ সালের মধ্যে এক হাজার মেগাওয়াটের দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির জ্বালানিমন্ত্রী পিটার চিন গতকাল রোববার জানান, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপনের মূল্যায়ন পর্বের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। গত মে মাসে মালয়েশিয়ার পার্লামেন্ট দেশের সর্বপ্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে অনুমোদন দেয়। এএফপি।পাঁচ ফিলিস্তিনি নিহতগাজায় গত শনিবার ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা ফিলিস্তিনভিত্তিক আল-সুন্না গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই পাঁচ ফিলিস্তিনি একটি নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। তখন তাদের ওপর এই বিমান হামলা চালানো হয়। জাতিসংঘ প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন ধরনের হামলায় ২০১০ সালেই গাজায় ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দুই শতাধিক। রয়টার্স।