সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মঘাতী হামলাআফগানিস্তানে একটি মার্কিন সাহায্য সংস্থার ভবনে গতকাল শুক্রবার তালেবানের আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত ও অনেক লোক আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন জার্মান এবং একজন ফিলিপাইনের নাগরিকও আছেন। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে ওই হামলা চালানো হয়। তালেবান হামলার দায়িত্ব স্বীকার করেছে। কুন্দুজের প্রধান পুলিশ কর্মকর্তা জেনারেল আবদুর রাজ্জাক ইয়াকুব জানান, ওয়াশিংটনভিত্তিক সাহায্য সংস্থা ডেভেলপমেন্ট অলটারনেটিভ ভবনে ওই হামলা চালানো হয়। ভবনটি মার্কিন ঠিকাদার ও সাহায্যকর্মীরা ব্যবহার করে থাকেন। ছয়জন তালেবান জঙ্গি হামলায় অংশ নেন। তারা প্রথমে ভবনের মূল ফটকের কাছে একটি আত্মগাতী গাড়িবোমা হামলা চালায়। বাকি পাঁচজন ওই ভবন ঘিরে রকেটের সাহায্যে এলোপাতাড়ি হামলা চালাতে থাকে। বিবিসি ও এএফপি।