সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ভারতে যাচ্ছেন পেলিন মার্কিন রাজনীতিবিদ সারাহ পেলিন এক সম্মেলনে অংশ নিতে আগামী মাসে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। সম্মেলনে তিনি ‘মাই ভিশন অব আমেরিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এ ছাড়া একটি বিশেষ আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলাস্কার সাবেক গভর্নর পেলিন ২০০৮ সালে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন। পিটিআই।মৌচাকে ঢিলপশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি বিদ্যালয়ে গত বুধবার মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়ে ৭০ জন ছাত্র। জেলার তমলুকের ব্যবত্তারহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই দিন সকালে বিদ্যালয় ভবনের পাশে একটি মৌমাছির চাকে কে বা কারা ঢিল ছুড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মৌমাছি এসে বিদ্যালয়ের ছাত্রদের আক্রমণ করে। গুরুতর অসুস্থ আটজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা প্রতিনিধি।শিশুর চোখ দান!শিশুটির নাম অলকেশ। জন্মের পরই তার হূদযন্ত্রে ত্রুটি ধরা পড়ে। কলকাতার বাসিন্দা অলকেশের মা-বাবা সম্প্রতি হূদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য তাকে বর্ধমান জেলার দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যান। গত মঙ্গলবার মাত্র ৩৮ দিনের ওই শিশুটির হূদযন্ত্রে অস্ত্রোপচারের পরই সে মারা যায়। এরপর মা-বাবা অলকেশের চোখ দুটি দান করার সিদ্ধান্ত নেন। ওই দিন দুপুরেই দুর্গাপুরের ব্লাইন্ড রিলিফ সোসাইটির চিকিৎসকেরা শিশুটির কর্নিয়া সংগ্রহ করেন। কলকাতা প্রতিনিধি।