সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আবিদজানে গুলিআইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সাত নারী বিক্ষোভকারীকে হত্যা এবং বিতর্কিত প্রেসিডেন্ট লরা বাগবোর পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীতে হাজার হাজার লোক বিক্ষোভ করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে চারজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। রয়টার্স।ইউরেনিয়াম বিক্রিগালফ ফেডারেশনের কাছে ইউরেনিয়াম বিক্রির পথ প্রশস্ত করতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। গতকাল বুধবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড এ কথা জানান। তিনি বলেন, ইউএইর সঙ্গে আলোচনা শুরু করবে অস্ট্রেলিয়া। আরব আমিরাত ইতিমধ্যেই পরমাণু বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেছে। এএফপি।