সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক নিহতফিলিপাইনে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলিতে রোমিও অলিয়া (৪৯) নামের একজন বেতার সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। অলিয়া বেসরকারি বেতার স্টেশন ডিডব্লিউইবিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। সরকারের নানা কর্মকাণ্ডের বিষয়ে আলোকপাত করতেন ওই অনুষ্ঠানে। এর জেরেই তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এএফপি।