সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি প্রতিষ্ঠায়ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো দেশটির সবচেয়ে বড় মুসলিম বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতার সঙ্গে বৈঠক করেছেন। শান্তি আলোচনাকে এগিয়ে নিতে এ বৈঠকের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সরকার ও সংগঠনটির সূত্র এ কথা জানিয়েছে। গত বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওর একটি হোটেলে অ্যাকুইনো মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) নেতা মুরাদ এব্রাহিমের সঙ্গে দুই ঘণ্টার ওই বৈঠক করেন। রয়টার্স।বাঁচানো সম্ভবএকটি দ্রুত পরীক্ষার মাধ্যমে নবজাতক শিশুদের হূৎপিণ্ডের সমস্যা শনাক্ত করা যেতে পারে। এতে জীবন বাঁচানো সম্ভব অনেক শিশুর। এ পরীক্ষায় খরচ খুব কম লাগে। সম্প্রতি চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এ এই সমীক্ষাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। এতে বলা হয়, জন্মের পর শিশুর রক্তে অক্সিজেন পরীক্ষা করা অন্যান্য পরীক্ষার চেয়ে অনেক বেশি কার্যকর। সমীক্ষায় দেখা যায়, প্রতি ১৪৫টি নবজাতক শিশুর মধ্যে একজনের হূৎপিণ্ডে ত্রুটি থাকে। বিবিসি।পাউরুটিতে ইঁদুর!দোকান থেকে একটি পাউরুটি কেনেন তিনি। গাড়িতে উঠে পাউরুটির মোড়কে একটি ছোট গর্ত দেখে তাঁর কৌতূহল হয়। মোড়ক খুলে দেখেন, গর্তের ভেতরে বসে আছে একটি জ্যান্ত ইঁদুর। গত রোববার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার ওই নারী জানান, ঘটনার পর তিনি দোকানের কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। তবে তারা এর দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। এএফপি।ডিংগো তাড়াতেঅস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা কৃত্রিমভাবে ডিংগোর (বন্য কুকুরবিশেষ) মূত্র তৈরির জন্য কাজ করছেন। তাঁদের ধারণা, এ কাজ সফল হলে মানুষের কাছ থেকে এই কুকুরকে দূরে রাখা সম্ভব হবে এবং পশুসম্পদের ক্ষতি রোধ করা যাবে। এতে বছরে লাখ লাখ ডলারের ক্ষতি এড়ানো সম্ভব হবে। ওই বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের রাসায়নিক মূত্র বন্য কুকুরকে এমন এক সংকেত দেবে, যাতে বন্য কুকুর মানুষের উঠান বা খামারে ঢুকতে পারবে না। রয়টার্স।দাম কমতে পারেউৎপাদন বেড়ে যাওয়ায় মালয়েশিয়ায় পাম তেলের দাম টনপ্রতি দুই হাজার ৮০০ রিঙ্গিত কমতে পারে। গতকাল শুক্রবার দেশটির পাম তেল বিশুদ্ধকরণ সংস্থার চেয়ারম্যান জাইন বিন ওয়ান ইসমাইল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশে অপরিশোধিত তেলের উৎপাদন কমলেও পাম তেলের উৎপাদন বাড়ছে। এ কারণে পাম তেলের দাম কমে আসবে। রয়টার্স।