সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ ভেঙেযুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে একটি মঞ্চ ভেঙে কমপক্ষে চারজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা গতকাল রোববার ভোরে এ কথা জানান। পুলিশ জানায়, রাজধানী ইন্ডিয়ানাপোলিসে গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। কনসার্টের জন্য মঞ্চটি বানানো হয়েছিল। মঞ্চ ভেঙে পড়ার সময় সেখানে কোনো ব্যান্ড ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যান্ডের গান পরিবেশন করার পর জনগণ অন্য ব্যান্ড সুগারল্যান্ডের জন্য অপেক্ষা করছিল। আহত ব্যক্তিদের স্থানীয়হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রয়টার্স।তুরস্কে চীনা ট্রেনচীন খুব শিগগির প্রথমবারের মতো তাদের দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা ট্রেন তুরস্কে পাঠাতে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র হিসেবে পরিচিত পিপলস ডেইলি পত্রিকা গতকাল রোববার জানায়, চীনের সিএসআর ঝুঝোও ইলেকট্রিক লোকোমোটিভ কোম্পানি লিমিটেড ট্রেনটি নির্মাণ করে। এটি তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে চলবে। এই হালকা ট্রেন পাঠানোর মধ্য দিয়ে ইউরোপে চীনা কোম্পানিটির প্রবেশ ঘটবে। পিটিআই।