সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে আইকোজাপানের যুবরাজ নারুহিতো ও যুবরাজ্ঞী মাসাকোর একমাত্র সন্তান প্রিন্সেস আইকোকে (৯) জ্বরের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাপানের রাজকীয় বার্তা সংস্থা জানিয়েছে, কয়েক দিন ধরে আইকোর জ্বর ও কাশির লক্ষণ দেখা দেওয়ায় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তাঁকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। গত বছরের মার্চে কয়েকজন বখাটে উত্ত্যক্ত করায় আইকোর স্কুলে যাওয়া সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ সময় জাপানের নাগরিকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা দেখা দেয়। এএফপি।