সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখ থেকে বিদ্যুৎ!কিউবায় প্রথমবারের মতো জৈব জ্বালানি হিসেবে আখ ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পত্রিকা গ্রানমা জানায়, কর্তৃপক্ষ এ প্রকল্প থেকে বিদ্যুতের চাহিদার ৩০ শতাংশ পূরণের ব্যাপারে আশাবাদী। রাজধানী হাভানা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে সিয়েগো দ্য আভিলা প্রদেশে ওই কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। সেখানে আখ ও আরও বনজ উপাদান থেকে জ্বালানি তৈরি করা হবে। একজন সরকারি কর্মকর্তা বলেন, চিনির উৎপাদন কেন্দ্রগুলো সচল রাখাই এ উদ্যোগের প্রাথমিক লক্ষ্য। এএফপি।দম্পতি বিপাকেচীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝাও শহরে আট সন্তান নেওয়া এক দম্পতিকে বাড়িছাড়া করা হয়েছে। জনতার তোপের মুখে পড়া ওই দম্পতির বড় অঙ্কের জরিমানা হতে পারে। একটি স্টুডিওতে ওই আট ছেলেমেয়ের ছবি তোলার পর বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসে। এ ব্যাপারে তদন্তে সরকার একটি কমিটি গঠন করেছে। চীনের কঠোর জন্মনিয়ন্ত্রণ আইন অনুযায়ী বেশির ভাগ দম্পতি কেবল একটি সন্তান নিতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, শুধু সচ্ছলতার কারণে একাধিক সন্তান নেওয়া ছিল ওই দম্পতির ভুল সিদ্ধান্ত। রয়টার্স।বাশারের হিসাব জব্দসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও দেশটির শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের পাঁচ কোটি ৩০ লাখ ডলারের হিসাব জব্দ করেছে সুইজারল্যান্ড। সুইস সরকারের একজন মুখপাত্র গতকাল শুক্রবার এ তথ্য জানান। মোট ১২টি প্রতিষ্ঠান ও ৫৪ জন ব্যক্তির অর্থ জব্দ করা হয়। সিরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা মাহির আসাদ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আল-শারের হিসাবও এ তালিকায় রয়েছে। সিরিয়ায় সরকারবিরোধী গণবিক্ষোভ শুরু হলে গত মে মাসে আসাদসহ অন্য কর্মকর্তাদের ব্যাংক হিসাবে অবরোধ আরোপ করে সুইজারল্যান্ড। রয়টার্স।