সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদপানে মৃত্যুআফগানিস্তানের রাজধানী কাবুলে গত শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে বিষাক্ত মদ পান করে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় আরও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার কাবুলের অপরাধ তদন্ত-প্রধান মোহাম্মদ জাহির জানান, নিহত ও অসুস্থ ব্যক্তিদের বয়স ১৮ থেকে ২০ বছরে মধ্যে। ইসলামিক দেশগুলোতে শরিয়া আইন অনুযায়ী মদ অবৈধ। সেখানে মদপান এবং বেচাকেনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড অথবা জরিমানার বিধান রয়েছে। এএফপি। পিটিয়ে হত্যাফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি অভিজাত এলাকায় গত শনিবার ডাকাতেরা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে। তাঁর নাম জেমস টমাস কাকারা (৬১)। প্রাদেশিক পুলিশের প্রধান জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট জন বুলালাকাও বলেন, ডাকাতেরা কাকারার মাথায় আঘাত করে। ধারণা করা হচ্ছে, হামলার সময় তাঁকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। ডাকাতেরা নগদ অর্থসহ নিহত ব্যক্তির মুঠোফোন ও ল্যাপটপ কম্পিউটার নিয়ে যায়। এএফপি।