সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিস্ফোরকসহ আটকযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিস্ফোরকসহ এক সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। একটি বিমানে প্রবেশের সময় গত শনিবার তিনি আটক হন। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) একজন মুখপাত্র এই তথ্য জানান। পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, পারিবারের সঙ্গে দেখা করার পর তিনি নর্থ ক্যারোলাইনায় ফিরে যাচ্ছিলেন। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এএফপি।সাইবার অস্ত্রসাইবার হামলার উৎস খুঁজে বের করে নিষ্ক্রিয় করতে পারে, এমন একটি ভাইরাস তৈরি করছে জাপান। জাপানের প্রভাবশালী দৈনিক ইউমিউরি শিম্বুন গত রোববার এই খবর প্রকাশ করে। সাইবার সন্ত্রাস পর্যবেক্ষণ ও প্রতিরোধের জন্য ভাইরাস ও প্রয়োজনীয় উপকরণ তৈরির জন্য জাপান সরকার ২৩ লাখ মার্কিন ডলারের একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রযুক্তিপ্রতিষ্ঠান ফুজিৎসু লিমিটেড এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে। জাপানে সম্প্রতি সরকারের কয়েকটি দপ্তর সাইবার হামলার শিকার হয়। এএফপি।