সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় কানাডার অন্টারিও প্রদেশের স্ট্র্যাটফোর্ড শহরের কাছে মহাসড়কে সোমবার ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ কথা জানায়। ভ্যানটিতে ১৩ জন যাত্রী ছিল। এর মধ্যে ১০ জন যাত্রী ও ট্রাকের চালক নিহত হয়েছেন। এএফপিগ্রেপ্তারকলম্বিয়ার দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ভেনেজুয়েলা। আটক নেলসন বুইট্রাগো ও তাঁর ভাই হেক্টরের বিরুদ্ধে খুন, অপহরণ ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, ভেনেজুয়েলায় গ্রেপ্তার হওয়া দুই ভাই ডানপন্থী আধাসামরিক বাহিনী ইউনাইটেড সেলফ ডিফেন্স ফোর্সেস অব কলম্বিয়ার (এইউসি) সাবেক দুই কমান্ডার। এএফপি।